Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আবার এই বছরের অমরনাথ যাত্রা বাতিল করল জম্মু কাশ্মীর সরকার

নিউজ ডেস্ক : ২০২০-র পর ২০২১, আবার অতিমারীর কারণে বাতিল বহুপ্রতীক্ষিত হিন্দু ধর্মীয় অমরনাথ যাত্রা। ১লা এপ্রিল থেকে চলতি মাসের অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তির কাজ শুরু হয়েছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ বিপর্যস্ত হয়ে পড়ায় সেই নথিভুক্তির কাজ সাময়িক ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। তারপর সোমবার জম্মু কাশ্মীর প্রশাসনের তরফ থেকে এই যাত্রা বাতিলের ঘোষণা করা হল। এই বছর জুন মাসের ২৮ তারিখ যাত্রা শুরু এবং অগস্ট মাসের ২২ তারিখে অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা ছিল। সাধারণত ৫৬ দিন ধরে এই যাত্রা চলে। উঠতে হয় ৩ হাজার ৮৮০ মিটার উপরে।

এদিকে, করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা ফের একবার উসকে দিলেন এইমস প্রধান। দিল্লি এইমস-এর অধিকর্তা রণদীপ গুলেরিয়া শনিবার বলেন, ‘আগামী ৬-৮ সপ্তাহের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।‘ এই ঢেউ অনিবার্য, এমন আশঙ্কা উসকে দিয়ে এই স্বাস্থ্যকর্তার মন্তব্য, ‘ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে টিকাকরণ সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ।‘

ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ায় বিপরীত প্রভাব পড়তে পারে। এমন একটা আশঙ্কা তৈরি হয়েছে দেশব্যাপী। সেই আশঙ্কা দূর করে এইমস কর্তা বলেন, ‘দুটি ডোজের ব্যবধান বাড়ায় কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আনলক পর্বে করোনা বিধি মেনে চলুন আর টিকা গ্রহণে উদ্যোগী হন।‘

করোনা ভাইরাসের কারণে অমরনাথ যাত্রা বাতিল করা হলেও উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে সব হিন্দু ধর্মীয় সমাবেশের অনুমতি দিছে যোগী সরকার। গত বছর কুম্ভ মেলা এক সুপার স্প্রেডারের রূপ ধারণ করে। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হন এই তোষণের রাজনীতির কারণে। সেই দিক থেকে এই অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories