Friday, March 6, 2026
24.4 C
Kolkata

অন্ধ্রপ্রদেশে পালিত হল ‘গোবর যুদ্ধ’ উৎসব, তোয়াক্কা নেই করোনা বিধির

নিউজ ডেস্ক : দেশে করোনা সংক্রমনের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় দুই লক্ষের বেশি নতুন আক্রান্ত করোনা রোগীর খবর পাওয়া গেছে ভারতে। মৃত্যু হয়েছে এক হাজারেরও বেশি আক্রান্তের। এরই মধ্যে বিভিন্ন রাজ্যে চলে এসেছে নববর্ষ। অন্ধপ্রদেশের তেলেগু নববর্ষ বরণে পালিত হয় উগাড়ি উৎসব। সেই উৎসবের ঠিক পরের দিন অন্ধপ্রদেশের অনন্তপুর এবং কূর্নুল জেলায় পালিত হয় গোবর যুদ্ধ উৎসব। এ বছরও ধুমধাম করে অন্ধ প্রদেশের কুর্নুল জেলার কাইরুপ্পালা গ্রামে বহু মানুষের সমাগমে পালিত হল এই গোবর যুদ্ধ উৎসব।

স্থানীয় প্রথা অনুসারে বহু যুগ আগে ওই দিন তাদের দেবতা বীরভদ্র এবং দেবী কালিকার মধ্যে বিবাহ সংঘটিত হয়েছিল। সেই অনুসারে তারা আয়োজন করে আসছে গোবর যুদ্ধ উৎসব। উৎসবের সময় আয়োজকরা স্থানীয় যুবকদেরকে দুটি দলে বিভক্ত করে। একটি দল হয় বরের (বীর ভদ্র) এবং অপরটি কনের (কালিকা) দল। বের করা হয় বীরভদ্রের বিবাহ যাত্রা উপলক্ষ্যে পালকি মিছিল। যতক্ষণ না সে পালকি মিছিল মন্দির চত্বরে প্রবেশ করে ততক্ষণ এই দুই গোষ্ঠী একে অপরের ওপর গোবরের তৈরি ঘুটে নিক্ষেপ করতে থাকে।

অসংখ্য মানুষের সমাগমে এই উৎসব পালনের সময় তোয়াক্কা করা হয়নি কোনো রকম করোনা বিধির। সামাজিক দূরত্ব বিধি শিকেয় উঠেছিল, ছিল না কারো মুখে কোন মাস্ক। কুর্ণুল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের পূর্বে আয়োজকদের করোনা বিধি মানার ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছিল পুলিশের তরফ থেকে। এখন যে সমস্ত খবর মিডিয়ার মাধ্যমে আছে আমরা সেগুলোর খতিয়ে দেখে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories