Friday, March 6, 2026
26.7 C
Kolkata

তাহলে কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে গুঞ্জন

এনবিটিভি ডেস্ক: তাহলে কি বিয়েটা ফাইনাল করে ফেললেন টলিউডের হার্টথ্রব নায়ক অঙ্কুশ আর মিষ্টি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন?  বিয়ের প্রস্তুতিও কি শুরু? একের পর এক প্রশ্ন। কিন্তু অঙ্কুশ কিচ্ছুটি বলছেন না, বরং কথার পিঠে কথা বসিয়ে শুধুই রহস্যই বাড়িয়ে গেলেন। ঠিক যেমন তাঁর রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট!

গপ্পোটা হল, অঙ্কুশ দুম করে ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করলেন। যা দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গেল গুঞ্জন। সবাই তো বলছে, এই পোস্টের মধ্যে দিয়ে অঙ্কুশ আসলে নিজের বিয়ের খবরটাই জানিয়ে দিলেন।

তা কী এমন লিখলেন অঙ্কুশ, যা নিয়ে এত শোরগোল?

নতুন পোস্টে অঙ্কুশ লিখলেন, ‘অবশেষে সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে।’ হ্যাশট্যাগে অঙ্কুশ লিখলেন স্বপ্নপূরণ!। এক সংবাদ মাধ্যমের নায়কের কাছে সোজা প্রশ্ন, বিয়ের তারিখ ঠিক হয়ে গেল? শুনে হেসে ফেললেন অঙ্কুশ। তারপর একটু থেমে বললেন, ‘দূর ওটা তো আমি এমনিই দিয়েছি। বিয়ে নিয়ে তো কিছু বলিনি!’ ফের পাল্টা প্রশ্ন, তাহলে এই ‘সে’টি কে? কেউ তো একজন পরিবারের অংশ হল? আবার হেসে ফেললেন অঙ্কুশ, ফের বললেন, ‘কেউ একটা তো হবেই!’ কথা ঘুরিয়েই চললেন অঙ্কুশ। তবুও স্পষ্ট করে বললেন না কিছুই।

চলতি বছরের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা অঙ্কুশ-ঐন্দ্রিলার । মোটামুটি টলিপাড়ায় এ খবর রটেই গিয়েছিল। এর উত্তরে অঙ্কুশ ফের যেন গুগলি দিলেন, ‘ডিসেম্বরে যখন কথা ছিল, তখন তো হতেই পারে!’

অঙ্কুশ তাঁর এই পোস্ট নিয়ে যতই হেঁয়ালি করুন না কেন, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে জোর চর্চা শুরু। নেটিজেনরা তো ইতিমধ্যে কমেন্ট বক্সে লিখেই ফেলেছেন, বিয়ে করছেন নাকি!

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories