Friday, March 6, 2026
22.2 C
Kolkata

নাইজেরিয়ায় গণহত্যা, একাধিক শিশু-সহ মৃত্যু অন্তত ২০০ জনের

রক্তাক্ত নাইজেরিয়া। লাগাতার দুষ্কৃতী হামলায় উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় মৃত্যু হল অন্তত ২০০ জনের। এখনও নিখোঁজ বহু। সপ্তাহের শুরুতেই দুষ্কৃতীদের ঘাঁটির দখল নিয়েছিল সেনা-পুলিশ। তারই প্রত্যাঘাত হিসেবে নিরীহ গ্রামবাসীদের হত্যা করল দুষ্কৃতীরা। যদিও হত্যালীলার নৃশংসতার কথা স্বীকার করেনি প্রশাসন।বহুদিন ধরেই উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়া দস্যুদের ঘাঁটি। লুটপাট, ধর্ষণ, অপহরণ, খুন-জখম রোজকার ঘটনা। তবে ২০২০ থেকে এধরনের ঘটনার সংখ্যা আরও বেড়েছে। অভিযোগ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মান্দু বুহারি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। আর সেই সুযোগই নিয়েছে দস্যুরা।সরকারি সূত্রের খবর, জানুয়ারির শুরু থেকে দস্যুদের ঘাঁটি দখলের লড়াই চলছিল। আকাশপথে সে সমস্ত এলাকায় হামলা চালিয়েছিল সেনাবাহিনী। সেই হামলায় একাধিক দুষ্কৃতীও নিহত হয়। তারই বদলা নিতে উত্তর পশ্চিম নাইজেরিয়ার জামফারা প্রদেশের একের পর এক গ্রামে হামলা চালায় দস্যুদল।একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বাইকে চেপে প্রায় ৩০০ জন জামফারা প্রদেশের পর পর ৮টি গ্রামে হামলা করে। নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। নৃশংস হত্যালীলা থেকে পার পায়নি কেউই। যুবক-যুবতী থেকে শিশু-বৃদ্ধ, সকলকে হত্যা করে তারা। অন্য আরেকটি ঘটনায় আনকা প্রদেশে ৩০ জনকে খুন করেছে দস্যুরা।যদিও ২০০ জনের মৃত্যুর কথা মানতে নারাজ সে দেশের সরকার। তাদের দাবি, প্রত্যাঘাতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, সংখ্যা এর অন্তত ৪ গুণ। এদিকে শনিবার ওই গ্রামগুলির দখল নিয়েছে সেনা। জানা গিয়েছে, গণকবর তাদের সমাধিস্থ করা হয়। এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, দমন অভিযান চলছে। সেনাবাহিনী দস্যুদের একাধিক হাতিয়ার, সম্পত্তি দখল করেছে। আমজনতাকে রক্ষা করতে সেনা ভবিষ্যতেও অভিযান চালাবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার উত্তরভাগে অশান্ত। এই এলাকায় একাধিক গ্যাংয়ের উপস্থিতি এবং বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর কারণে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। এই বোকো হারাম জঙ্গি গোষ্ঠী নাক আইএস জঙ্গিদের সঙ্গেও হাত মিলিয়েছে। ফলে চিন্তা আরও বেড়েছে নাইজেরিয়ার সরকারের।জাতসিংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়া-সহ প্রতিবেশী দেশ নাইজার, চাদ ও ক্যামেরুনে একাধিক জঙ্গি হামলা চালিয়েছে বোকো হারাম। এর মধ্যে শুধু নাইজেরিয়াতেই ৩০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। তাদের তাণ্ডবে ঘর ছাড়া হয়েছেন আরও ৩০ লাখ মানুষ।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories