Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

কোপার সেরা একাদশে আর্জেন্টিনার ৪, ব্রাজিলের ৩ জন, নেই ডি মারিয়া

নিউজ ডেস্ক : কোপা আমেরিকার আদর শেষ হয়েছে। এবার চলছে কে কতটা ভালো খেলেছে কে কোথায় ভুল করেছে তার চুল চেরা বিশ্লেষন। এরই মাঝে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল অংশগ্রহণকারী দেশগুলোর সেরা খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি করল কোপার সেরা একাদশ। এই একাদশে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে আছেন ৪ জন। রানার্স আপ ব্রাজিল ঠিক ৩ জনের জায়গা হয়েছে। তবে ফাইনালের নায়ক দি মারিয়ার জায়গা হয়নি একাদশে।

একাদশের গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস। চ্যাম্পিয়ন দল থেকে একাদশে সুযোগ পাওয়া বাকি তিনজন হলেন, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো দে পল ও ফরোয়ার্ড লিওনেল মেসি।

মেসির সাথে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া নেইমারও একাদশে আছেন। ব্রাজিলের বাকি দুজন হলেন, ডিফেন্ডার মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো। ইকুয়েডরের লেফট ব্যাক পেরভিস এস্তুপিনান, পেরুর মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইট ব্যাক মাউরিসিও ইসলা আছেন একাদশে। কলম্বিয়ার একজন। মেসি-নেইমারের সাথে ফরোয়ার্ড হিসেবে আছেন লুইস দিয়াস।

কোপা আমেরিকার সেরা একাদশ :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার : ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (একুয়েডর) ও মাউরিসিও ইসলা (চিলি)।

মিডফিল্ডার : রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), কাসেমিরো (ব্রাজিল) ও ইয়োশিমার ইয়োতুন (পেরু)।

ফরোয়ার্ড : লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories