Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মুর্শিদাবাদের ধুলিয়ানে বাড়িঘরে অগ্নিসংযোগ, জলে বিষ মেশানোর আতঙ্ক: প্রাণভয়ে মালদহে পালিয়ে এক স্কুলে আশ্রয় নিলো শতাধিক পরিবার

মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় জলে বিষ মিশিয়ে দেওয়া এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ধ্বংস ও জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। জীবননাশের আশঙ্কায় প্রায় ১৭০ থেকে ৫০০ জন (অসমর্থিত সূত্র) মানুষ বাধ্য হয়ে নিজেদের ঘর ছেড়ে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। প্রশাসন অবশ্য বলছে, আক্রান্তদের সংখ্যা ১৭০-এর কাছাকাছি।

মালদহের এক স্কুলে (আশ্রয়স্থলে) পৌঁছানো এক মহিলা জানান, “আমাদের বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সংসারের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে আমাদের খাওয়ার জল পর্যন্ত নষ্ট করে দিয়েছে। বিএসএফ ও পুলিশের সাহায্যে কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি।” অন্য এক অভিযোগকারী মহিলা যোগ করেন, “শুধু বাড়িঘর নয়, শিশু থেকে বৃদ্ধ—সবাই না খেয়ে কষ্ট পাচ্ছি। জল পর্যন্ত খেতে দেয়নি তারা।”

মালদহ (সদর) উপবিভাগের এসডিও পঙ্কজ তামাং জানিয়েছেন, আক্রান্তদের জন্য তৎক্ষণাৎ খাদ্য, পানীয় জল, বস্ত্র ও থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “স্থানীয় প্রশাসন ও জনগণ একত্রিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বর্তমানে প্রায় ১৭০ জন আশ্রয়কেন্দ্রে রয়েছেন, কিছু পরিবার আত্মীয়দের কাছে চলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

উল্লেখ্য, এই ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিএসএফ ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আক্রান্তদের পুনর্বাসন ও ঘটনার তদন্ত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি প্রশাসন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories