Friday, March 6, 2026
28.9 C
Kolkata

“ওয়াকফ বিল কোনও সৎ উদ্দেশ্যে আনা হয়নি। আইন এনে আল্লাহর জমি হরণের পরিকল্পনা করছে সরকার।”:আসাদউদ্দিন ওয়াইসি

বুধবার বিহারের কিষাণগঞ্জে এক জনসভায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন- এর সভাপতি ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ওয়াকফ আইন সংশোধন করে মুসলমানদের মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের মতো পবিত্র স্থাপনাগুলো দখল করতে চাইছে। তিন দিনের ‘সীমাঞ্চল ন্যায় যাত্রা’ শুরু করার সময় কোচাধামন বিধানসভা এলাকায় ওয়াইসি বলেন, “ওয়াকফ বিল কোনও সৎ উদ্দেশ্যে আনা হয়নি। বরং এই আইন এনে আল্লাহর জমি কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। তারা ভুলে গেছে, এই জমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আল্লাহর।” তিনি আরও বলেন, “মোদি এই অসৎ পরিকল্পনা কখনোই সফল হবেন না। যতদিন এই দুনিয়া থাকবে, মুসলমানরা তাদের মসজিদে নামায পড়া বন্ধ করবে না। এই পবিত্র স্থানগুলো বিজেপি বা আরএসএস-এর হাতে পড়বে না।” ওয়াইসি শুধু কেন্দ্রীয় সরকার নয়, বিহারের বিরোধী দলগুলোকেও কটাক্ষ করেন। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে মুসলমানরা সব সময় এমন দলকে সমর্থন করেছে যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে। আমাদের ভোট নিয়ে বারবার বলা হয়েছে বিজেপিকে রুখতে হবে। কিন্তু এখন সময় এসেছে নিজেদের কথা ভাবার।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories