Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

উন্নয়নের তামাশায় ফেডআপ! সিপিআই প্রার্থী ভোট প্রচারে যেতে স্থায়ী জীবিকার দাবি জানালো উত্তর আসানসোলবাসী

আসানসোল (উত্তর) বিধানসভা এলাকায় ভোটকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এখানে বামফ্রন্টের সিপিআই প্রার্থী অখিলেশ সিং প্রচারে নেমে সাধারণ মানুষের নানা সমস্যার কথা সামনে আনছেন। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত রেলপাড় অঞ্চলে গিয়ে তিনি মানুষের ক্ষোভ ও অসন্তোষের চিত্র তুলে ধরেন। অনেকের নাম এখনও চূড়ান্ত ভোটার তালিকায় না থাকায় ভোটাধিকার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকার অর্থনৈতিক পরিস্থিতিও খুব একটা ভালো নয়। বাজারে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা চিন্তায় রয়েছেন। পাশের বার্নপুরে ইস্পাত কারখানার কাজ কিছুটা চললেও, বহু পুরনো শিল্প একে একে বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। সেনর্যাল, এমএএমসি, বিওজিএল-এর মতো বড় কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পুরনো শ্রমিকদের কেউ কেউ এখনও আবাসনে থাকলেও অধিকাংশ জায়গা এখন অন্যদের দখলে।

এছাড়া গাড়ুই নুনিয়া নদীর দখল ও প্রতি বর্ষায় জলবন্দি হওয়ার সমস্যাও স্থানীয়দের ভোগাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। নতুন প্রজন্মের কাছে কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মানুষ শিল্প ও চাকরির দাবি তুলছেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলি ধর্ম ও জাতপাতের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ উঠছে। সব মিলিয়ে আসানসোলের মানুষ এখন উন্নয়ন নয়, স্থায়ী কাজ ও জীবিকার নিশ্চয়তা চাইছেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories