Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

পথ নিরাপত্তার মাসিক কর্মসূচী গ্রহণ আসানসোলে

উজ্জ্বল দাস, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এইচএলজি মোড়ে শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের ৩২ তম পথ নিরাপত্তা মাসের কর্মসূচি গ্রহণ করা হলো ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেভালে, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, ডিসি সেন্ট্রাল ঈশানী পাল সহ অন্যান্য অাধিকারিকরা ৷ এদিন পথ নিরাপত্তা মাসের জন সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত হয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেন, “করোনা পরিস্থিতিতে মানুষকে দুর্ঘটনার প্রবণতা এড়িয়ে চলতে হবে ৷ কারণ রেকলেস ড্রাইভিং শুধু মাত্র সামাজিক অপরাধই নয় , প্রাণ হানির আশঙ্কা থাকে ৷ একই সাথে প্রাণহাণির ঘটনায় পরিবারটিও দুর্দশার শিকার হয় ৷ পথ নিরাপত্তা মাসের কর্মসূচিতে জনসাধারণকে সচেতন করাই লক্ষ ৷ বর্তমানে এই ধরণের কর্মসূচিতে জেলায় দূর্ঘটনার প্রবনতা অনেকটাই কমিয়ে ৫০% নামিয়ে আনা গেছে ৷ আগামী দিনে এই কর্মসুচির মাধ্যমে পথ দূর্ঘটনাকে শূন্য শতাংশে নামিয়ে আনতে হবে”৷ অন্যদিকে পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন বলেন , “প্রতি ৪ মিনিটে একজন পথ দূর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান ৷ তাই পথ দূর্ঘটনা থেকে মানুষকে সচেতন থেকে নিজের জীবন ও অন্যের জীবন রক্ষা করতে হবে ৷ জেলায় ওভার লোডিং বন্ধ করতে জেলা শাসকের সাথে আলোচনার মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ একই সাথে জেলায় ৪৩ টি ব্ল্যাকস্পট চিহ্নিত করা হয়েছে ৷ যেখানে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে”৷ এদিনের পথ নিরাপত্তা মাসের কর্মসূচিতে এডিপিসির পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করা হয়, উক্ত শোভাযাত্রায় সকলেই পা মেলান সাথে মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories