Friday, March 6, 2026
32.6 C
Kolkata

অতিবৃষ্টির কারণে আসানসোলের কাল্লা ও দোমহানি রাস্তায় ফাটল, যান চলাচল বন্ধ

উজ্জ্বল দাস, আসানসোল: অতিবৃষ্টির কারনে আসানসোলের কাল্লা ও দোমহানি রাস্তায় ফাটল দেখা দিয়েছে।শুক্রবার এই ঘটনা ঘটেছে।এই ফাটলের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এদিন ঘটনাস্থল পরিদর্শন করলেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা।

জানা গিয়েছে, নিম্নচাপের টানা বর্ষণের জেরে আসানসোলের কাল্লা ও দোমহানি যাবার রাস্তার বেশকিছুটা অংশ বসে গিয়েছে।এমনকি রাস্তায় ফাটলও দেখা দিয়েছে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এমনকি এই রাস্তার উপর দিয়ে ইসিএলের কাল্লা হাসপাতাল যাবার পথ রয়েছে।ঘুরপথে দোমহানি ও কাল্লা হাসপাতাল যেতে হচ্ছে।এরফলে মানুষের সম্যসা হচ্ছে।

এই প্রসঙ্গে এলাকার মানুষেরা বলেন,  6 মাসে আগে কাল্লা ও দোমহানি রাস্তাটি তৈরি করা হয়েছিলো।তবে কিভাবে রাস্তাটি খতিগ্রস্থ হলো।যদিও এই প্রসঙ্গে পূর্তমন্ত্রী মলয় ঘটক বলেন, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগামীকাল থেকে এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories