Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

পোস্ট অফিসে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার পোস্টমাস্টার দিলীপ জানা

পোস্ট অফিসে আমানত রেখে প্রতারিত হয়েছেন বহু গ্রাহক। অভিযোগের অঙ্ক কোটি ছুঁয়েছে। সেই মামলায় এক পোস্টমাস্টারকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম দিলীপকুমার জানা। তিনি আগে যাদবপুর থানা এলাকার রিজেন্ট এস্টেট পোস্ট অফিসে কর্মরত ছিলেন, বর্তমানে আলিপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার।

লালবাজার সূত্রে খবর, রিজেন্ট এস্টেট পোস্ট অফিসে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুধু ওই শাখা নয়—শহরের বিভিন্ন এলাকায় ৩০ জনেরও বেশি গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা তছরুপ হয়েছে। অভিযোগ, পোস্ট অফিসের এজেন্ট সিদ্ধার্থ করঞ্জাইয়ের সঙ্গে মিলেই ভুয়ো অ্যাকাউন্ট ও পাসবুক দেখিয়ে গ্রাহকদের টাকা হাতানো হয়েছে।

ঘটনার সূত্রপাত গত অক্টোবরে। নেতাজিনগরের এক বাসিন্দা যাদবপুর থানায় অভিযোগ করেন, তাঁর নামে পোস্ট অফিসে কোনও অ্যাকাউন্টই নেই, অথচ তাঁকে পাসবুক দেওয়া হয়েছিল। তদন্তে নেমে পুলিশের হাতে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে গ্রেপ্তার করা হয় এজেন্ট সিদ্ধার্থকে। তার জেরার সূত্র ধরেই শনিবার ভোররাতে সোনারপুর থেকে ধরা হয় দিলীপ জানাকে।

ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে আদালত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories