সম্প্রতি অসমের গোয়ালপাড়া জেলার পাইকান এলাকায় সরকারের বুলডোজার অভিযানে চরম উত্তেজনা সৃষ্টি হতে দেখা গেছে। অভিযোগ, সরকার বলপূর্বক ৬৬৭টি পরিবারকে উচ্ছেদ করেছে। এমনকি কয়েকজনকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। জানা গিয়েছিল এই ঘটনায় বাধা দিতে গিয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যুও হয়। ঘটনার পর কিছু সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টে এই বিষয়টি তোলে। আদালত স্পষ্টভাবে অসম সকারের এই উচ্ছেদ অভিযানকে না চালানোর নির্দেশ দেই। তবুও সেই নির্দেশ অমান্য করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
এই কারণে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অসম সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি কে. বিনোদচন্দ্রনের বেঞ্চে ওঠে। বেঞ্চ জানায়, এই বিষয়ে শুনানি হবে এবং অসম সরকারের মুখ্যসচিব সহ সংশ্লিষ্ট অফিসারদের কাছে দুই সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এদিকে রিট পিটিশনকারীরা জানিয়েছেন, তারা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এটি তাদের পূর্বপুরুষদের বসতভিটে। তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সব নথিও রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি দুই সপ্তাহ পর হবে বলে জানা গিয়েছে।


