Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আর্জেন্টিনায় ভেজাল কোকেনে মৃত ১৭

লাতিন অ্যামেরিকায় আর্জেন্টিনা কার্যত মাদকের রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ড্রাগ কার্টেল বা মাদক পাচারকারী দেশের রাজনীতির সঙ্গে যুক্ত। বস্তুত বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আর্জেন্টিনার মাদকচক্র দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। এই পরিস্থিতিতে বুধবার দেশের প্রশাসন জানিয়েছে, রাজধানী বুয়েনস আইরেসে জাল মাদক খেয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৪ জনকে। তারাও মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জানা গেছে, মৃত এবং অসুস্থ সকলেই কোকেন সেবন করেছিলেন। প্রশাসনের ধারণা, সম্প্রতি বুয়েনস আইরেসের ওই অঞ্চলে যে কোকেন বিক্রি হচ্ছে, সেখানে কোকেনের সঙ্গে আরো কোকেনের কোনো রাসয়নিক মেশানো হয়েছিল। সেই রাসায়নিক সরাসরি স্নায়ুতন্ত্রে গিয়ে আঘাত করছে। যার জেরে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের দাবি, দাম কমানোর জন্য বহু সময়েই মাদক ব্যবসায়ীরা কোকেনে নানা ধরনের রাসায়নিক মিশিয়ে দেয়। বহু সময়েই দেখা যায়, সেই রাসায়নিকের প্রভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বেশ কিছু মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের মাধ্যমে কোকেনের ডিলারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। স্থানীয় প্রশাসন টেলিভিশনে বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই অঞ্চলে কোনো ব্যক্তি যেন সম্প্রতি কেনা কোকেন সেবন না করেন।আর্জেন্টিনায় প্রকাশ্যে কোকেনের মতো মাদক বিক্রি হয়। সরকার বহুবার তা বন্ধ করার কথা বললেও বাস্তবে তা সম্ভব হয়নি। কারণ মাদকচক্রগুলি অত্যন্ত সক্রিয়। তারা সরকার বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলেও বিশেষজ্ঞদের বক্তব্য। আর্জেন্টিনার পাশেই বলিভিয়া এবং প্যারাগুয়ে। ওই দুই দেশেও সক্রিয় মাদকচক্র। বিপুল পরিমাণ মাদক তৈরি হয় সেখানে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories