Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ক্যামেরুনে পানির দখল নিয়ে কৃষক-পশুপালক সংঘাতে নিহত ২২

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে উত্তরাঞ্চলে নদীর পানির দখলকে কেন্দ্র করে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। সংঘাত থেকে বাঁচতে ওই এলাকার কয়েক হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ শাদে আশ্রয় নিয়েছেন। – রয়টার্স

ক্যামেরুনের যে এলাকায় সংঘাত চলছে, সেখানে কয়েকটি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। এসবের মধ্যে আরব শোয়া, মাউসগুম ও মাসা- এই তিনটি হলো বৃহত্তম তিন জাতিগোষ্ঠী। আরবশোয়া জাতিগোষ্ঠীভুক্তদের পেশা পশুপালন এবং মাউসগুম ও মাসা জাতিগোষ্ঠী পুরুষানুক্রমে কৃষিজীবী। সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলের এক আদিবাসী নেতা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, চলতি সপ্তাহের শুরুতে সময়ে স্থানীয় নদীর পানির দখলকে কেন্দ্র করে আরব শোয়ার পশুপালকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে মাউসগুম ও মাসা জাতিগোষ্ঠীর কৃষকরা।

ওই নেতা বলেন, আরব শোয়া পশুপালকরা তাদের পশুদের পানি পান করাতে নদীর তীরে নিয়ে এসেছিল। মাউসগুম ও মাসা কৃষকরা তা দেখতে পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। সেই থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। তিনি আরও জানান, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ক্যামেরুনে বৃষ্টি হয়েছে কম। ফলে উত্তরাঞ্চলের বেশিরভাগ জলাশয় শুকিয়ে যাওয়ায় তীব্র হয়ে উঠেছে পানির সংকট। চলতি বছর আগস্টে একই কারণে সংঘাতে জাড়িয়েছিল আরব শোয়া পশুপালক ও মাউসগুম মৎসজীবীরা। সেবারও প্রায় ৩০ জনের মতো মানুষ মারা গিয়েছিলেন এবং শাদে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার মানুষ।

আদিবাসী ও নেতা বলেন, এই সমস্যাটির দ্রুত সমাধান করা প্রয়োজন। কারণ, এখানে যখন দু’টি বা তিনটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, খুব দ্রুত তা অন্যান্য গোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়ে। এদিকে শাদের প্রেসিডেন্ট মোহামাত ইদরিস ডেবি বুধবার এক টু্ইটবার্তায় বলেন, বর্তমানে শাদে ক্যামেরুনের ৩০ হাজারেরও বেশি শরণার্থী বসবাস করছেন। তবে তাদের মধ্যে চলতি সপ্তাহে কতজন এসেছেন- তা স্পষ্ট করেননি তিনি। এই শরণার্থীদের খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা উপাদান সরবরাহ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তিনি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories