Saturday, September 5, 2026
30 C
Kolkata

সম্ভল জামা মসজিদের বিক্ষোভ মামলায় তিন মুসলিম যুবককে জামিন দিলো সুপ্রিম কোর্টে

উত্তরপ্রদেশের সম্ভল জেলার জামা মসজিদ ঘিরে বিক্ষোভ মামলায় গ্রেপ্তার তিন মুসলিম যুবক দানিশ, ফাইজান ও নাজিরকে সোমবার জামিন দিল সুপ্রিম কোর্ট। গত বছরের ২৪ নভেম্বর ওই মসজিদে আদালতের নির্দেশে হওয়া জরিপ চলাকালীন বিক্ষোভ শুরু হলে পুলিশের গুলিতে পাঁচ মুসলিম যুবকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার বিচারপতি পি. এস. নারসিমহা ও বিচারপতি আর. মহাদেবনের বেঞ্চ এই নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত , ২০২৪ সালের ১৯ নভেম্বর চন্দৌসি আদালতের নির্দেশে প্রশাসন জামা মসজিদে জরিপ চালাতে যায়। অভিযোগ, ওই জরিপে মসজিদের স্থানে মন্দির ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছিল। স্থানীয় মুসলিম সম্প্রদায় এই জরিপের বিরোধিতা করে। এরপর বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পাথর ছোড়ে ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, জরিপ দলের সঙ্গে হিন্দুত্ববাদী একটি দল “জয় শ্রী রাম” স্লোগান দিতে শুরু করে, তাতেই উত্তেজনা ছড়ায় এবং পুলিশ নির্বিচারে গুলি চালায়।

এই ঘটনায় শতাধিক মুসলিম যুবককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। দানিশ, ফাইজান ও নাজিরের আইনজীবী সুলেমান মোহাম্মদ খান জানান, তাদের বিরুদ্ধে কোনও স্পষ্ট প্রমাণ ছিল না। তবুও তাদের দীর্ঘদিন আটক রাখা হয়েছিল। তিনি বলেন, “রাজ্য সরকার শুধু মুসলিম যুবকদের লক্ষ্য করেই এই মামলা করেছিল।” আইনজীবীর মতে, এই রায় দেশের বিভিন্ন মসজিদ সংক্রান্ত জরিপ মামলা ও সেখানে গ্রেপ্তার হওয়া নিরপরাধ মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories