১০ ই সেপ্টেম্বর চিনার পার্ক থানায় আয়াত রেস্তোরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একদল বিজেপি সমর্থক অভিযোগ করেছে, আয়াত রেস্তোরা বিজ্ঞাপনের জন্য যে পোস্টারটি ব্যবহার করেছে তাতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত এসেছে। পোস্টারে দেখা যাচ্ছে, চিকেন বিরিয়ানির হাঁড়ির সামনে মা দুর্গার একটি ছবি ব্যবহার করা হয়েছে। শুধু তাই, রেস্তোরার মালিক অবিলম্বে পোস্টার বদল করে জনসমক্ষে ক্ষমা না চাইলে অভিযোগকারীরা আন্দোলনে নামবে বলে দাবি করছে।
প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যের আঁচ এবার কি তবে বাংলায় এসে পড়ল? ইতিপূর্বে বিহার সহ বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে গোঁড়া হিন্দুত্ববাদী আগ্রাসনের মুখে পড়ে মুসলমান ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মতই সাম্প্রদায়িক রাজনীতির আঁচ এবার বাংলায়।


