Wednesday, October 21, 2026
25 C
Kolkata

গাদ্দারদের এক ইঞ্চি জমিও ছাড়ব না, হুমকি মমতার; আমার রাজনৈতিক জীবন শেষ করবে মমতা, শঙ্কিত শুভেন্দু

নিউজ ডেস্ক : নন্দীগ্রামে গত ১০ ই মার্চ রাজনৈতিক সংঘাতে দুর্ঘটনার শিকার হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার পূর্ব মেদিনীপুরের একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। আজ তিনি দলত্যাগী তৃণমূল সাংসদ বিধায়ক এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন গাদ্দারদের জন্য এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছেন আমার রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে এসেছেন। একই রকম কথা শোনা গিয়েছে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর গলাতেও।

উল্লেখ্য নন্দীগ্রাম থেকে বিজেপির মনোনীত প্রার্থী এখন শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি নন্দীগ্রামের আশেপাশে নির্বাচনী জনসভায় গেলেও সেখানে মহিলারা তাকে জুতা ঝাঁটা দেখায়। চরম বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দাপুটে নেতা এবং বিধায়ক। এতদিন যে শুভেন্দু অধিকারী বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন তার গলায় হতাশার সুর শুনে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে মেদনিপুরে শুভেন্দুর প্রকৃত জনপ্রিয়তা সম্পর্কে। শুভেন্দুর ভাই দিব্যেন্দু টিকিটের আশায় বিজেপিতে যোগদান করলেও তার সে স্বপ্ন পূরণ হলো না। তাই এবার নন্দীগ্রামে শুভেন্দুর হাত শক্ত করার জন্য সম্ভবত বিজেপিতে যোগদান করতে চলেছেন তার বাবা শিশির অধিকারী।

রাজ্যে শিক্ষক নিয়োগের কথা বলতে গিয়ে মমতা(Mamata Banerjee) বলেন, রাজ্যে শিক্ষকের সংখ্যা দ্বিগুণ করা হবে।  আগে যেসব গদ্দার ছিল তারা চাকরি নিয়ে অনেক বেইমানি করেছে। আমি জানি। এবার কাজকর্ম ডাইরেক্ট হবে। কারও মাধ্যমে হবে না। এখন সেই গদ্দাররা BJP-র প্রার্থী। বিজেপির পুরনো লোকেরা নেই। তারা দুঃখে আজ ঘরে বসে কাঁদছে। আর সিপিএমের যারা হার্মাদ আর তৃণমূল কংগ্রেসের কিছু চিটিংবাজ ওখানে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে।

বিজেপির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এরা শুধু চুরি করে আর দাঙ্গা করে। এলআইসি বিএসএনএল এর মত সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গুলির বিক্রি করে দিচ্ছে। এদের দলে বা এদের রাজত্বে কোন মহিলা সুরক্ষিত নয়। এক্ষেত্রে তিনি যোগীর রাজ্যের উদাহরণ বিশেষ করে হাথরাসের ঘটনার উল্লেখ করেন। বিজেপি সরকার একটা অপদার্থ সরকার বলেও তিনি মন্তব্য করেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories