Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বিজেপি ছাড়লেন বাবুল সুপ্রিয়, বিরাট ধাক্কা রাজ্য বিজেপিতে

নিউজ ডেস্ক: মোদি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলার পরই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল তার। বিজেপির ছাড়ার নানা জল্পনার মাঝেই গেরুয়া অধ্যায়ের অবসান ঘটালেন তিনি। বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Former Union Minister Babul Supriyo)। আজ শনিবার এক ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি অন্য কোনও দলে আপাতত যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন। এখন সমাজের জন্য কাজ করতে চান বলে জানান। তবে পরে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

তাঁর কথায়, “সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।”

আসানসোলে বিজেপির রাজনৈতিক জয়যাত্রা শুরু হয় তার হাত ধরেই। ২০১৪ সালের পর ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই মোদি সরকারের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। কিন্তু এবার মোদি সরকার বিভিন্ন দল থেকে আগত নেতাদের মন্ত্রিসভায় স্থান দিতে গিয়ে অনেক মন্ত্রীকে ছেঁটে ফেলেন। তখন বাদ পড়েন বাবুল ও। দ্বিতীয় মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। ফেসবুকে তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি। তার কারণে রাজ্য বিজেপি সভাপতি তাকে আক্রমণ করেছিলেন দল বিরোধী মন্তব্যের কারণে। তার পর থেকেই তাঁকে ঘিরে বাংলার রাজনীতিতে জল্পনা চলছিল। এদিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছাড়লেন তিনি। তার বিজেপি ছাড়ার ফলে আসানসোলে বিজেপির প্রভাব অনেকটা কমতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। ফলে বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়া বিজেপি যে আরো খারাপ সময়ের পানে ধাবিত তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories