Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আবার মুখ পুড়ল বিজেপির! সংসদ বাবুলের ফেক টুইট রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে- কলকাতা পুলিশ

এনবিটিভি ডেস্ক : রাজ্য সরকারকে দুর্নাম করতে ফেক নিউজ ও ছবি নিয়মিত ছড়াচ্ছে বিজেপি পাটি। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারকে আক্রমণ করতে একের পর এক ট্যুইট করে চলেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেই ট্যুইটের ছবি বা ভিডিয়ো ভুয়ো বলে সামনে আসছে। এবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়ে শেয়ার করা একটি ছবি ও তথ্য শেয়ার করেও বিপাকে পড়লেন বিজেপি সাংসদ।

একদিন আগে  ৮ মে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার নাম করে একটি ছবি শেয়ার করেন বাবুল সুপ্রিয়। এক ঘরোয়া আড্ডার ছবি দিয়ে বাবুল লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এই পরিস্থিতিতেও আড্ডা দিচ্ছেন। মদ্যপান করা ঠিক আছে, কিন্তু এই ছবি অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এটা কোন সাধারণ ছবি নয়।’ ইঙ্গিত প্রশাসনকে দুর্নাম করা।

বাবুলের এই ট্যুইটের পরই শোরগোল পড়ে যায়। কিন্তু রবিবারই ট্যুইট করে বাবুলের সেই ছবি ও তথ্য ফেক বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। ডিসিপি সাউথ কলকাতার ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। যে তথ্য দেওয়া হয়েছে, তাও মিথ্যা। এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ কলকাতা পুলিশের ওই পোস্টের পর অবশ্য বাবুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, এর আগেও সোশ্যাল মিডিয়ায় বাবুলের শেয়ার করা একাধিক পোস্ট ভুয়ো বলে দাবি করেছে পুলিশ।

দেশের সংকটেও বিজেপি রাজনীতি করেছে এবং মিথ্যা খবর ছড়িয়ে উস্কানি দিচ্ছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories