Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বাগবাজারে আবারও রবিনসন স্ট্রিটের ঘটনা,বৃদ্ধের মৃতদেহ আগলে স্ত্রী ও মেয়ে

কলকাতা:  বাগবাজার (Bagbazar) চক্ররেল সংলগ্ন ক্ষীরোদ মঞ্জিল নামক বাড়ি থেকে ওই বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম দিগ্বিজয় বোস (৭০)।

স্থানীয়দের কথায়, বাড়ি থেকে সচরাচর বৃদ্ধই বেরোতেন। তিনিই দোকানপাট-বাজারঘাট করতেন। কিন্তু বেশ কিছু দিন তাঁকে বাড়ি থেকে বেরোতে দেখা যাচ্ছিল না। প্রথমে স্থানীয়রা বিশেষ আমল দেননি। তাঁরা ভেবেছিলেন, হতে পারে শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরোচ্ছেন না তিনি। কিন্তু তারপরও কেটে যায় বেশ কয়েকটা দিন। বাড়িতে দিগ্বিজয়ের স্ত্রী ও মেয়েরও দেখা মিলছিল না।

মঙ্গলবার সকাল থেকেই পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। গন্ধের উত্স খুঁজতে প্রথমে তাঁদের সমস্যা হয়। পরে বুঝতে পারেন, ক্ষীরোদ মঞ্জিল অর্থাত্ দ্বিগবিজয়ের বাড়ি থেকেই গন্ধ ভেসে আসছে। বিপদ আঁচ করে বাগবাজার থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ গিয়ে দেখেন, বাড়ির ভিতর খাটের ওপর পড়ে রয়েছে দিগ্বিজয়ের কঙ্কালসার দেহ। গোটা শরীরে পচন ধরেছে। পাশেই বসে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে।

প্রতিবেশীদের অনুমান, মাস খানেক আগেই দিগ্বিজয়ের মৃত্যু হয়েছে। দেহ আগলে বসে ছিলেন তাঁর স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন মেয়ে। পুলিশ দেহ উদ্ধারে গেলে স্ত্রী দাবি করেন, ‘স্বামী জীবিত।’ অনেক টালবাহানার পর পুলিশ দ্বিগবিজয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories