Saturday, September 5, 2026
28 C
Kolkata

সিবিআই – এর কবলে সিনিয়র আইপিএস অফিসার! উদ্ধার কোটি টাকা ও বিলাসবহুল সম্পদ

পাঞ্জাবের রোপার রেঞ্জে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভুল্লারকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তের সময় পুলিশের হাতে বিপুল পরিমাণ নগদ টাকা, গয়না, বিলাসবহুল যানবাহন এবং দামী ঘড়ি সহ বিভিন্ন সম্পদ মিলেছে বলে জানা গিয়েছে।
সূত্রের অনুযায়ী, ভুল্লার ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার। আকাশ বাট্টা নামক এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ৮ লক্ষ টাকা ঘুষ না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভুল্লার।

পুলিশের ফাঁদে পড়ে আকাশ বাট্টা টাকা দিতে পৌঁছালে সেখানেই তাকে গ্রেফতার করা হয়। পরে ফোনে টাকার বিষয়টি স্বীকার করায় ভুল্লারকেও আটক করা হয়। গ্রেফতারের সময় উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫ কোটি টাকা, ১.৫ কেজি সোনা ও গয়না, পঞ্জাব জুড়ে স্থাবর সম্পত্তির নথিপত্র, দুটি বিলাসবহুল গাড়ির চাবি (মার্সিডিজ ও অডি), ২২টি উচ্চমানের হাতঘড়ি, ৪০ লিটার আমদানি করা মদ, এবং একাধিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এর মধ্যে রয়েছে ডাবল-ব্যারেল শটগান, পিস্তল, রিভলবার ও এয়ারগান। অন্যদিকে, দিন দু’দিন আগে পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি অভিযান চালায়। দমকলমন্ত্রী সুজিত বসু ও তার ছেলের বিভিন্ন রেস্তোরাঁ, অফিস ও লাউঞ্জ-বারে তল্লাশি চালানো হয়। ইডি অফিসাররা দক্ষিণ দমদম পুরসভার উপ-পুরপ্রধান নিতাই দত্তের ফ্ল্যাটেও ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালায় বলে জানা যায়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories