Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এসআইআর সহ একাধিক দাবি তুলে সাংবাদিক বৈঠক করল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ!

বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের অনিমা ভবনে অনুষ্ঠিত হলো বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাংগঠনিক সভা ও সাংবাদিক বৈঠক। সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি আব্দুর রউফের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্টজন, সমাজকর্মী ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

এই সভায় মূলত বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া ঘিরে মানুষের মধ্যে ছড়ানো আতঙ্ক ও মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, “মানুষকে ভয়ের মধ্যে রেখে প্রশাসন যে পরিস্থিতি তৈরি করেছে, তা গণতান্ত্রিক নয়।” একই সঙ্গে সভায় তীব্র প্রতিবাদ জানানো হয় লেখিকা তিলোত্তমা মজুমদারের মুসলিম বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে। নেতৃবৃন্দ জানান, এমন মন্তব্য শুধু সংবিধানবিরোধী নয়, সামাজিক সম্প্রীতির পক্ষে হুমকি। তারা প্রশাসনের কাছে লেখিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয় যেমন দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে, নারী নির্যাতন রুখে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বারুইপুরে একটি কবরস্থান বরাদ্দ দিতে হবে। পাশাপাশি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতার পরিবেশ আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়। এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত, উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সহ সভাপতি একে এম গোলাম মর্তজা, অধ্যাপিকা ড. সালেহা খাতুন, পাস্টর শ্যামল ঘড়ুই, ফাদার দেবাশীষ আড্ডি, ইলহাম মিশনের কর্ণধার সাবির হোসেন, অধ্যাপক কাজি আলফ্রেডসহ অনেকে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories