Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বাংলাদেশের অভিনেত্রী শিমুর বস্তাবন্দি দেহ উদ্ধ্বার, বন্ধুসহ স্বামী নোবেল আটক

ঢাকাঃ  বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ওই দেশে চাঞ্চল্য দেখা দিয়েছে। সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, তিনি নাটক ও চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী ছিলেন। বাংলাদেশে পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার দুজনকে আটকের কথা নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলেও তিনি ঢাকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক সংবাদমাধ্যমকে জানান লাশটি টুকরা করে দুটি বস্তায় ভরে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। নিহত শিমুর গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শিমু গত রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বে্রিয়ে যান। তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল ওই দিন রাতে কলাবাগান থানায় জিডি করেন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। জিডিতে তিনি উল্লেখ করেন, রবিবার সকাল ১০টার দিকে শিমু কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান।এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তথ্য সূত্র- বাংলার জনরব

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories