Sunday, September 6, 2026
28 C
Kolkata

বিদেশে জনপ্রিয়তা পাচ্ছে মালদার ফজলি আম

এই বছর মালদার বিখ্যাত ‘ফজলি’ আম আবারও জায়গা করে নিচ্ছে বিদেশের বাজারে। কিছু বছর ধরে রপ্তানি বন্ধ ছিল এই আমের, কিন্তু এবার নতুন করে চাহিদা বাড়ছে। আধুনিক প্রযুক্তি আর ফ্রুট ব্যাগ ব্যবহার করে চাষ হওয়ায় আমের মান ভালো হয়েছে। এ বছর ফজলি আম পেয়েছে জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগও।

সরকারি উদ্যোগে আরব আমিরশাহিতে পাঠানো হয়েছে এই আম। অন্যদিকে, কলকাতার এক রপ্তানিকারকের মাধ্যমে লন্ডনেও যাচ্ছে মালদার ফজলি। প্রথম ধাপে এক কুইন্টাল আম পাঠানো হয়েছে, আরও তিন কুইন্টাল পাঠানোর পরিকল্পনা চলছে। এই রপ্তানি মূলত ইংরেজবাজার ব্লকের অনুপপ্রসাদ সাউয়ের বাগান থেকে করা হচ্ছে। তিনি জানান, “ফ্রুট ব্যাগ ব্যবহারে আম ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে।”

জেলা উদ্যান পালন দপ্তরের সহায়তায় এবার ফজলি ছাড়াও বৃন্দাবনি আশিনা প্রজাতির আম বিদেশে পাঠানো হয়েছে। আগের বছরগুলিতে এই প্রজাতিগুলোর রপ্তানি না হলেও, এবার থেকে নিয়মিত রপ্তানির আশা করা হচ্ছে।

এ পর্যন্ত মালদা জেলা থেকে প্রায় ১০ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। সুইডেন, নেদারল্যান্ড, ভুটান ও সুইৎজারল্যান্ডেও গেছে অন্যান্য প্রজাতির আম।

মালদা মার্চেন্ট চেম্বার-এর সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “ফজলি আম আগেই জিআই ট্যাগ পেয়েছে, এবার বড় পরিসরে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে রপ্তানি আরও বাড়বে বলেই আমরা আশাবাদী।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories