Wednesday, October 21, 2026
29 C
Kolkata

বাঁশখালী চাম্বল টু চট্টগ্রাম এস আলম বাস সার্ভিস চালু

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

অবশেষে চালু হয়েছে বাঁশখালী টু চট্টগ্রাম এস আলম বাস সার্ভিস। আজ রবিবার (২২ নভেম্বর ২০২০) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলার চাম্বলে,
চাম্বল ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই এস আলম সার্ভিসের যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ শফিউল কবির, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম তোফাইল বিন হোসাইন, মিয়ার বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোহাম্মাদুল ইসলাম, বাঁশখালী যাত্রী কল্যাণ পরিষদের বিপ্লবী যুব নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী মনসুর আলী, কাউন্সিলর আজগর হোসেন, মেম্বার রশিদ আহমেদ, মেম্বার জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘মুজিববর্ষে আমরা বাঁশখালীতে এস আলম বাস সার্ভিস উদ্বোধন করতে পারছি এটা আনন্দের বিষয়। ২০২২ সালে এস আলমের উদ্যোগে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হবে। এই প্রকল্প উদ্বোধন হলে বাঁশখালীতে আর বিদ্যুতের ঘাটতি থাকবে না।’

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ফিতা কেটে বাঁশখালী উপজেলার চাম্বলের কাউন্টার উদ্বোধনের মাধ্যমে বাঁশখালীতে এই সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে প্রধান অতিথি এস আলম বাসে চড়ে পৌরসভা থেকে উপজেলা সদরে আসেন। এই সার্ভিসে উপজেলা থেকে ১০০ টাকা এবং চাম্বল থেকে ১১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য- এর আগে বাঁশখালীতে এস আলম বাস সার্ভিস চালুর দাবিতে বেশ জোরালো আন্দোলন হয়। ইউএনও, জেলা প্রশাসককে দেয়া হয় স্মারকলিপি। চট্টগ্রাম প্রেসক্লাবে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। অবশেষে বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রী সাধারণ আনন্দ প্রকাশ করেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories