Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেরেলিতে ‘আই লাভ মুহাম্মদ’ ঘিরে উত্তাল মুসলিম সম্প্রদায়: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

উত্তরপ্রদেশের বেরেলি শহর হাজার হাজার মানুষ “আই লাভ মুহাম্মদ” প্রচারের বিরুদ্ধে মুসলিম যুবকদের নামে হওয়া এফআইআরের প্রতিবাদে রাস্তায় নামে। এই আন্দোলনের নেতৃত্ব দেন ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিল -এর প্রধান মৌলানা তৌকীর রাজা। কানপুরে এই অভিযোগের সূত্রপাত হলেও, তা এখন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। শতাধিক মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানা যায়। এই অবিচারের প্রতিবাদেই বেরেলিতে নেমে আসে বিশাল জনতার ঢল।

প্রাথমিক ভাবে মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও, কিছুক্ষণের মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও বলপ্রয়োগ শুরু করে বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ একতরফা ভাবে মুসলিম বিক্ষোভকারীদের লক্ষ্য করেছে। তবে প্রশাসনের দাবি, বিক্ষোভকারীরা বিশৃঙ্খলার জন্য তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, বেরেলির বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories