Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরানের ‘কাউন্টার অ্যাটাক’-এ প্রায় ধ্বংসের মুখে ইসরাইল

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত দশজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেই-এর মৃত্যুর যোগ্য প্রতিশোধ বলে মনে করছেন অনেকে।

রোববার ভোরের দিকে শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমে আঘাত হানার পর জরুরি সেবা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। গুরুতর আহতদের সরাতে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।

একই দিনে মধ্য ইসরায়েলের আরও একটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। সাইরেন বাজলে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে সাইরেন শোনার পর নিরাপদ কক্ষে যাওয়ার সময় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories