Sunday, June 7, 2026
35 C
Kolkata

বসিরহাটের পিফায় খাদ্যের দাবিতে ফের রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, আক্রান্ত কয়েকজন মহিলা

বসিরহাটের পিফায় খাদ্যের দাবিতে ফের রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, আক্রান্ত কয়েকজন মহিলা

এনবিটিভি ডেক্স : বসিরহাট-১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসিরহাট ন্যাজাট রোড অবরোধ করে খাদ্যের দাবিতে ফের রাস্তা অবরোধ শুরু হয় সোমবার সকাল থেকে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ।অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশের আবেদন নাকচ করে অনড় অভূক্ত গ্রামবাসীরা অবরোধ চালিয়ে যেতে থাকে।অভিযোগ,রেশনে চালটুকু শুধু মাত্র পাচ্ছি।তা যথেষ্ট নয়। সরকারি ত্রান নিয়ে দলবাজি চলছে।পঞ্চায়েতের মেম্বারদের বারবার বলা সত্ত্বেও আমাদের দিকে ফিরে তাকায় না।এদিন অবরোধের নেতৃত্ব দিতে অবশ্য দেখা যায় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীদের।তারাই সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছে গরীব মানুষ তাদের প্রয়োজনীয় খাবারটুকু পাচ্ছে না।তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকেই তাদের মূলত অভিযোগ।যদিও এই অভিযোগের পাল্টা কোন প্রতিক্রিয়া প্রধান উপপ্রধানের কাছ থেকে পাওয়া যায় নি। বসিরহাট-১নং ব্লকের বিডিও তাপস কুমার কুন্ডু অবশ্য এদিন বলেন১০কুইন্টাল চাল দেওয়া হয়েছে পিফা গ্রাম পঞ্চায়েতকে।তাছাড়া রেশন থেকে সবাই নির্ধারিত খাদ্য সামগ্রী পাচ্ছেন।যাদের রেশন কার্ড নেই এমন গরীব মানুষ কুপনের মাধ্যমে চাল, আটা ইত্যাদি পাচ্ছেন।মিড ডে মিল,আই সি ডি এসের মাধ্যমে আজ থেকে সরকার নির্ধারিত খাদ্যসামগ্রী দেওয়া শেষ হবে।তথাপি কেন মানুষ খাদ্যের দাবিতে রাস্তায় এসে থালা নিয়ে বসে পড়ছে তা খতিয়ে দেখা হবে।এদিকে রাস্তা অবরোধের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়া যানবাহন সব আটকে পড়ে।পুলিশ অবরোধ কারীদের বারবার বলা সত্ত্বেও যখন অবরোধ তুলতে তারা রাজি না হয় তখন শুরু হয় পুলিশের লাঠিচার্জ।
অভিযোগ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দিয়ে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালায় পুলিশ।স্থানীয় তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় শীল,বিজেপি নেতা বিপ্রদাস সরকার সহ৫-৬জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে।নিরন্ন মানুষের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে। অভিযোগ উঠছে সরকার ভাত দিতে পারে না শুধু কিল মারার গোঁসাই।

Hot this week

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Related Articles

Popular Categories