Sunday, July 26, 2026
31 C
Kolkata

যুদ্ধক্ষেত্রে বহু করোনা রোগীকে সারিয়ে শহিদ হলেন বীর ডাক্তার আসরাফ মীর

এনবিটিভি ডেস্ক: গত ৪ মাস ধরে করোনা রোগীর চিকিৎসা করে কোভিড যুদ্ধ লড়ছিলেন কাশ্মীরের চিকিৎসক মহম্মদ আসরাফ মীর। কিন্তু শেষরক্ষা হলোনা। নিজের প্রাণ দিয়ে “শহিদ” হলেন কোভিড যুদ্ধে। রবিবার সকলে করোনা  কেড়ে নিল এই কোভিড যোদ্ধাকে।

কোভিড পজেটিভ হয়ে ভর্তি হয়েছিলেন শ্রীনগরের শেরই কাশ্মীর ইনস্টিটিট অব মেডিক্যাল সায়েন্সে। রবিবার সকালেই সেখানে প্রাণ হারিয়েছেন এই চিকিৎসক। গত ৪ মাস ধরে চিকিৎসা করে বহু করোনা রোগীকে সুস্থ করে তুলেছিলেন তিনি কিন্তু নিজেরই আর  বাড়ি ফেরা হলো না।

উপত্যকায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৩। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে জানিয়েছে দেশ প্রায় ১৯৬ জন কোভিড যোদ্ধা চিকিৎসককে হারিয়েছে। যার মধ্যে ১৭০ জনের বয়স ছিল পঞ্চাশের বেশি। মেডিক্যাল অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে যাতে চিকিৎসক ও তাঁদের পরিবারের অধিক যত্ন নেওয়া হয় এবং মেডিক্যাল ও জীবন বীমা বাড়ানোর জন্য যেন পদক্ষেপ করা হয়।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories