Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুসলিম প্রধান শিক্ষক মহাশয়ের বিরুদ্ধে রাম সেনার নেতাদের চক্রান্ত, বিষক্রিয়ায় অসুস্থ ১১ জন ছাত্র

বর্তমানে ভারতে সমাজের নানান স্তরে মুসলিম বিদ্বেষ যেন একটি ব্যাধির মত ছড়িয়ে গেছে। তবে কর্নাটকের বেলাগাভি জেলার ঘটনা অতিক্রম করলো সমস্ত সীমা। এবার ধর্মীয় বিদ্বেষের শিকার হলেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে। যার প্রভাবে গুরুতর অসুস্থ হতে হল স্কুল পড়ুয়াদের।

অভিযোগ, ট্যাংকের পানীয় জল খেয়ে ১১ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করায় সামনে উঠে আসে চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ সূত্রে খবর, স্কুলে মুসলিম প্রধান শিক্ষক মহাশয়কে হত্যার পরিকল্পনা করে স্কুলের ট্যাংকের জলে বিষ মেশায় শ্রীরাম সেনার নেতারা। ইতিমধ্যে শ্রীরাম সেনার তিনজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, স্কুলের একজন ছাত্রকে চকলেট ও ৫০০ টাকা দিয়ে, স্কুলের ট্যাংকের জলে বিষের ঢেলে দেওয়ার কথা বলে। ভয়ের কারণে ছাত্রটি খালি বোতল ওখানেই ফেলে দিয়ে চলে আসে। পরবর্তী পুলিশ তদন্ত করে সেই বোতলটি উদ্ধার করে।

রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধা রামাইয়া ঘটনার তীব্র নিন্দা করেছেন। ঘটনাটিকে তিনি, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর তীব্র আঘাত বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী এও জানান, গেরুয়া ফ্যাসিবাদীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য। দাঙ্গাবাজদের টুটি চিপে ধরার সব রকম চেষ্টা করবে কর্ণাটক সরকার, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধা রামাইয়া।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories