Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

অস্তিত্ব সংকটে বঙ্গ বিজেপি? গেরুয়া শিবির ছাড়তে চলেছেন হলদিয়ার MLA তাপসী মণ্ডল

নিউজ ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলে ভাঙন দেখা দিয়েছিল। সবুজ শিবিরের কর্মী সদস্যরা ঝাঁকে ঝাঁকে এসে নাম লেখাচ্ছিলেন বিজেপি শিবিরে। সাধারণ কর্মী সমর্থক থেকে হেভিওয়েট নেতৃত্ব, সকলেই এসেছিলেন বিজেপির বাংলা জয়ের কান্ডারি হতে। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর অন্য চিত্র দেখা গেল গোটা বাংলা জুড়ে। এবার দলে দলে বিজেপি ছাড়তে শুরু করলেন সাধারণ কর্মী থেকে শুরু করে গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতৃত্বরা। গিয়ে নাম লেখালেন তৃণমূল শিবিরে। সেই তালিকায় নাম জুড়লেন মুকুল রায়, বাবুল সুপ্রিয়রাও।

বিশ্বকর্মা পূজার উদ্বোধনে হলদিয়ায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেছিলেন, নভেম্বরে হলদিয়া জুড়ে গেরুয়া পতাকা উড়বে। আর এরই পাল্টা দিয়েছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল। তিনি বলেন একাধিক বিজেপির নেতা কর্মী তৃণমূলে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। সেই তালিকায় রয়েছেন তাপসী মণ্ডলও। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ফের দলবদল করছেন তাপসী? যদিও সেই দাবি অস্বীকার করেছেন তাপসী নিজে।

২০২০ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তাপসী মণ্ডল। এরপর হলদিয়া থেকে একুশের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি। রাজ্যে এই মুহূর্তে ফের দলবদলের মরসুম চলছে। সে ক্ষেত্রে চর্চায় থাকা এই বিধায়ক ভবিষ্যতে তৃণমূলে যোগদান করেন কিনা তা অবশ্য সময়ই বলবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories