Friday, March 6, 2026
26.7 C
Kolkata

উত্তরপ্রদেশে রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের রক্তাক্ত দেহ!

উত্তরপ্রদেশের কানপুরে নির্মমভাবে খুন হতে হলো পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম পথিক হেমব্রম (৩২) বলে জানা যায়। তিনি বীরভূম জেলার পাড়ুই থানার কসবা এলাকার দামোদরপুর গ্রামের বাসিন্দা। পথিক জীবিকার তাগিদে কয়েক মাস আগে কানপুরে গিয়েছিলেন এবং সেখানে একটি চামড়ার কারখানায় কাজ করতেন। শনিবার সকালে কানপুরের গোবিন্দনগর থানার অদূরে দিল্লি–কানপুর রেললাইনের ধারে পথিকের নিথর দেহ উদ্ধার হয়। দেহে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে।

পথিকের মৃত্যুর খবর পৌঁছাতেই বীরভূমের গ্রামে নেমে আসে শোকের ছায়া। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের গাফিলতি বারবার এমন ঘটনার জন্ম দিচ্ছে। বীরভূম জেলা প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় প্রশাসন মৃতদেহ দ্রুত গ্রামে ফেরানোর উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনায় উঠেছে রাজ্যের বাইরে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপত্তা। উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানায়সহ বহু বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা প্রতিদিন পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে কিন্তু তাদের উপর এমন হামলা ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ নতুন নয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories