Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বেঙ্গালুরুর থানিসান্দ্রায় ২২ বাড়ি ধ্বংস করল বিডিএ , রাতারাতি গৃহহীন স্থানীয় বাসিন্দারা

বেঙ্গালুরুর থানিসান্দ্রা এলাকায় বৃহস্পতিবার একটি বহুল সমালোচিত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি (BDA) স্থানীয় বাসিন্দাদের কোনো নোটিস না দিয়েই প্রায় ২২টি বাড়ি, গ্যারেজ এবং গোডাউন ধ্বংস করেছে। স্থানীয়রা জানান, হঠাৎই এই অভিযান শুরু হয়, ফলে এলাকার বাসিন্দারা রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, BDA কর্মকর্তারা পুলিশ ও চারটি জিসিবি নিয়ে সকাল সাড়ে সাতটার দিকে এসে দরজায় কড়া নাড়েন এবং বাসিন্দাদের দ্রুত বাড়ি খালি করার নির্দেশ দেন। কোনো লিখিত নোটিস না দেয়ার বিষয়টিও পরে BDA স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

ধ্বংসকৃত সম্পত্তিগুলো প্রায় দুই একরের মধ্যে বিস্তৃত ছিল এবং আনুমানিক মূল্য ছিল ৮০ কোটি টাকা। BDA জানিয়েছে, এই জমি ২০০৪ সালে আর্কাভতি লেআউট প্রকল্পের জন্য সংরক্ষিত হয়েছিল। তবে স্থানীয়রা দাবি করছেন, তাদের কাছে কোনো নোটিস পৌঁছায়নি এবং বহু বছর ধরে বৈধ দলিল, বিদ্যুৎ সংযোগসহ তারা বসবাস করছিলেন। BDA কমিশনার পি. মানিভান্নান স্বীকার করেছেন, বিশেষ টাস্ক ফোর্সের ত্রুটির কারণে বাসিন্দাদের নোটিস দেওয়া হয়নি। এছাড়া প্রাক্তন বিচারক নিয়াজ আহমেদকে এই ঘটনায় তদন্তের জন্য নিযুক্ত করা হয়েছে। তিনি ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে জানা যায়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories