Saturday, September 5, 2026
28 C
Kolkata

ক্লাসরুমে মুসলিম পড়ুয়াকে জঙ্গি বলে বিতর্কের মুখে অধ্যাপক! বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র প্রতিক্রিয়া

বেঙ্গালুরুর একটি বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযুক্ত অধ্যাপকের নাম মুরলীধর দেশপাণ্ডে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন এক মুসলিম ছাত্রের সঙ্গে তিনি অশোভন আচরণ করছেন। জানা গেছে, আফান নামে এক মুসলিম পড়ুয়া ক্লাস থেকে বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। এই সাধারণ অনুরোধেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অধ্যাপক। এরপর সবার সামনে ওই ছাত্রকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলেন। এমনকি তাঁকে ‘জঙ্গি’ বলেও কটাক্ষ করেন এবং তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে মন্তব্য করেন।

এই ঘটনার ভিডিওটি ক্লাসের অন্য এক ছাত্র মোবাইলে ধারণ করে। পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই এই আচরণের তীব্র নিন্দা করেছেন এবং শিক্ষাঙ্গনে এমন ব্যবহারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই ধরনের মন্তব্য শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে বলে মনে করছেন অনেকে। এখন সকলেই দেখছেন, এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories