Friday, March 6, 2026
28.9 C
Kolkata

কবরস্থানের সম্পত্তিকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের উপর 

মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের এক বিবৃতি ঘিরে জেলায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। জেলা পরিষদের সচিব শামসুর রহমানকে নিয়ে তাঁর এক মন্তব্য ও হুমকির বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন জেলার সমস্ত ডব্লিউবিসিএস অফিসাররা। শুক্রবার বহরমপুরের প্রশাসনিক ভবনে তারা এক জরুরি বৈঠকে মিলিত হন এবং একযোগে বিধায়কের বক্তব্যের তীব্র নিন্দা জানান। জানা যাচ্ছে বহরমপুর এর কাছে কারবালা কবরস্থানের সম্পত্তি নিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জেলা পরিষদের সচিব শামসুর রহমানকে ব্যক্তিগত আক্রমণ করেন হুমকি দেন।

ডব্লিউবিসিএস অফিসারদের দাবি, সরকারি আধিকারিকরা জাতি বা ধর্ম দেখে কাজ করেন না। সাধারণ মানুষের সেবা করাই তাঁদের কাজ। এক প্রেস বিবৃতিতে জানানো হয়, অতিরিক্ত জেলাশাসক মুহাম্মদ শামসুর রহমানকে নিয়ে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ডব্লিউবিসিএস অফিসাররা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না। জেলাশাসক নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি বোঝেন। জেলার সমস্ত অফিসাররা জানিয়েছেন, তারা জাতি-ধর্ম না দেখে মানুষের জন্য কাজ করে চলেছেন এবং ধর্মের নামে এই ধরনের আক্রমণ কখনোই বরদাস্ত করা হবে না।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories