Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আরএসএসকে উচিত শিক্ষা দিলেন প্রেসিডেন্ট বাইডেন, আরএসএস ঘেঁষা সদস্যরা বাদ প্রশাসন থেকে

নিউজ ডেস্ক : ভারতবর্ষের কট্টর উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে এবার উচিত শিক্ষা দিলেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা জো বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণের পরপরই মনোনীত করলেন তার নিজস্ব প্রশাসনিক দল। এবার সেই দল থেকে তিনি বাদ দিলেন আমেরিকায় আরএসএসের স্বার্থ রক্ষায় সদা তৎপর দুই হিন্দুত্ববাদী ডেমোক্র্যাট সদস্যকে। তাদেরকে প্রথমে দলে রাখা হলেও পরে তাদের বাদ দেওয়া হয় আরএসএস এর সঙ্গে তাদের যোগসাজসের কারণে বলে জানা গিয়েছে।

অমিত জানি এবং সোনাল সিং এত দিন মার্কিন যুক্তরাষ্ট্রে আরএসএস এর সব কর্মকাণ্ডে সরব এবং সক্রিয় সমর্থন দিয়ে যাচ্ছিলেন ডেমোক্র্যাট দলের মধ্যে থেকে। ২০১৭ সালে আমেরিকা ভারতের আরো দুই কট্টর হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল কে সন্ত্রাসবাদি সংগঠন হিসাবে ঘোষণা করলেও এমনই সব আরএসএস-এর সমর্থকদের জন্যই সেবার সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষিত হওয়ার হাত থেকে বেঁচে যায় আরএসএস, মত যুক্তরাষ্ট্রের অনেক অরাজনৈতিক ভারতীয় সংগঠনের।

উল্লেখ্য জো বাইডেনের নির্বাচনী প্রচারাভিযানে সময় থেকেই আমেরিকায় প্রবাসী বিভিন্ন ভারতীয় অরাজনৈতিক সংগঠনের কর্মী সদস্যরা তার কাছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে আসছিলেন। এবার তাদের দাবি মেনেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য জো বাইডেন এবং তার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস ইতিমধ্যেই মোদি সরকারের বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইন এবং এন আর সি এর বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছেন। তারা মোদি সরকারকে এই দুটি আইন কার্যকর করা থেকে বিরত রাখতে সব কিছু করবেন বলে জানিয়েছিলেন। এছাড়াও জো বাইডেন জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন ফেরত দিয়ে সেখানে মোদি সরকারের দ্বারা আরোপিত সব অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিপূর্বে বহুবার। মোদি সরকার রাজনৈতিক স্বার্থে এতদিন এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনকে ব্যবহারের চেষ্টা করলেও এবারে বাইডেন এবং কমলা হ্যারিসের আমলে তা কঠিন হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories