Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৯, অপুষ্টিতে মৃত্যু বহু শিশুর

ফের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ১০ জন বাসিন্দাও রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মীরা। এদিকে, গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতাল জানিয়েছে, যুদ্ধের কারণে খাদ্য ও চিকিৎসার সঠিক ব্যবস্থা না থাকায় বহু শিশু অনাহারে মারা যাচ্ছে। জানা গিয়েছে, ইসরায়েলি বাহিনী বিভিন্ন ভবন, বসতবাড়ি ধ্বংস করে দিচ্ছে। এতে আহতদের কাছে পৌঁছাতে চিকিৎসক ও উদ্ধারকারী দলগুলির জন্য চরম সমস্যা সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়েছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই যুদ্ধ বন্ধে দ্রুত দায়িত্বশীল ভূমিকা নেওয়া। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই যুদ্ধ এখন পর্যন্ত ৬৫,৫৪৯ জন ফিলিস্তিনির প্রাণ নিয়েছে, আহত হয়েছে ১,৬৭,৫১৮ জনের বেশি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories