Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

অন্ধ্রপ্রদেশে মন্দির আক্রমণ এবং অপবিত্র করায় অভিযুক্ত বিজেপি এবং তার শরিক দল, বলল পুলিশ প্রধান

নিউজ ডেস্ক : হিন্দু ধর্মীয় ভাবাবেগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে একের পর এক রাজ্যে নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটানোর প্রচেষ্টায় রত বিজেপি এবং তার অন্ধপ্রদেশের শরিক দল টিডিপিকে এবার পাওয়া গেল মন্দিরে আক্রমণ এবং তাঁর পবিত্রতা নষ্ট করার দায়ে অভিযুক্ত হিসাবে। নিজেরাই মন্দিরে আক্রমণ করে এবং তার পবিত্রতা নষ্ট করে সোশ্যাল মিডিয়ায় শাসকদল ওয়াই এস জগনমোহন রেড্ডি এর ইএসআর কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিল তারা বলে জানিয়েছেন অন্ধ প্রদেশের পুলিশ প্রধান ডিজি সাওয়াং। এর মূল উদ্দেশ্য ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলা দুটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি বলেও তিনি জানিয়েছেন।

তিনি বিরোধীদের মন্দির আক্রমণ এর ব্যাপারে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করে এটিকে ভুয়া অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের দুরভিসন্ধি বলে আখ্যায়িত করে গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি রাজনৈতিক দলগুলিকে সাম্প্রদায়িক শত্রুতা সৃষ্টি করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিথ্যা ভুয়া গুজব রটাবেন না। যদি এসব করেন তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা বোধ করব না।”

উল্লেখ্য কিছুদিন আগে তেলেগু দেশম পার্টির এক নেতা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন রাজ্যে বহুসংখ্যক মন্দিরের উপর হামলা হয়েছে যা রক্ষার্থে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্য সরকার এবং পুলিশ। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত হামলার সঙ্গে জড়িত রয়েছে মন্দিরগুলোর গুপ্তধনের সন্ধানে থাকা কুসংস্কারে বিশ্বাসী একদল গুন্ডা এবং মাদকাসক্ত ব্যক্তি। কিন্তু বৃহৎ ঘটনাগুলোর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।

অন্ধপ্রদেশের কাড়াপা জেলায় এক টিডিপি সমর্থক জমি বিবাদকে কেন্দ্র করে হিন্দু ধর্মের পবিত্র দেবতা অঞ্জনেয়া স্বামীর মূর্তিতে জুতোর তৈরি মালা পরিয়ে দেয় বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। অন্ধ্রপ্রদেশের কুর্ণুল জেলায় বিভিন্ন মন্দিরে আক্রমণে অভিযুক্ত হিসেবে পাওয়া গেছে বিজেপি সমর্থকদের। কিন্তু পরবর্তী সময়ে তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শাসকদলের বিরুদ্ধে ওই মন্দিরে হামলার অভিযোগ প্রচার করেছে। তবে বিজেপি এবং তার শরিক দল টিডিপি নেতারা পুলিশ প্রধানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তাকে তথাকথিত রাজনৈতিক ভাষা ব্যবহারের জন্য আক্রমণ করেছেন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories