Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বড়ো ভাঙনের মুখে বিজেপি! বিজেপি ছাড়লেন বনগাঁ জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি,যেতে পারেন তৃণমূলে

জুল হাসান : ফের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিল রাজ্য বিজেপিতে। বিধানসভা নির্বাচনের পর থেকে বহু গেরুয়া নেতা নেত্রী বিজেপি ত্যাগ করে তৃণমূলে গিয়েছেন। এবার বনগাঁ সাংগাঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি (Bangao Minority Cell President) পদ থেকে ইস্তফা দিলেন খালেক বিশ্বাস। শনিবার রাতেই বিজেপির জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। ছাড়ছেন দলও। গুঞ্জন শোনা যাচ্ছে তিনি অন্য দলে যোগ দিতে পারেন। খালেক সরাসরি জানিয়েছেন, তিনি অন্য কোনো দলে সম্মানীয় জায়গা পেলে ভেবে দেখবেন।

দলের কাজে ক্ষুব্ধ খালেক অন্য দলে যোগের সম্ভাবনা উড়িয়ে দেননি। যার জেরে বনগাঁ বিজেপিতে বড়সড় ভাঙনের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহলের ধারণা, খুব শীঘ্রই দলবদলের ঢল নামতে পারে বনগাঁয়। মুকুল রায়ের দল বদলের পর থেকেই অবশ্য সেই রাজ্যজুড়ে বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে।

২০১৯ তৃণমূল কংগ্রেসের ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন খালেক। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি করে গেরুয়া শিবির। সাম্প্রতিক বিজেপির কাজে ‘ক্ষুব্ধ’ হয়ে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। শুধু পদ নয়, তিনি বিজেপিও ছাড়ছেন বলে জানিয়েছেন। তবে কি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন খালেক? এই প্রশ্নের জবাবে বিক্ষুব্ধ বিজেপি নেতা বলেন, “আমরা রাজনীতির লোক। রাজনীতি হয়তো করব। অন্য কোনও দলে সম্মানীয় জায়গা পেলে ভেবে দেখব। তবে এখনও কিছু ভাবিনি।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories