Friday, July 24, 2026
26.8 C
Kolkata

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবীর 

এনবিটিভি, রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ : বিজেপি ছেড়ে আজ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবীর। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ আবু তাদের খান, কোঅর্ডিনেটর সৌমিক হোসেন,অরিৎ মজুমদার, সাংসদ খলিলুর রহমান,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা। প্রসঙ্গত, রেজিনগরের এই নেতা একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিজেপিতে যান। আবার সেখান থেকে তিনি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হুমায়ুন কবীর বলেন, বিজেপির সঙ্গে অনেকদিন আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ওরা বিভেদের রাজনীতি করে। সেকারনেই কয়েকমাস আগেই বিজেপির জেলা সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলাম। উন্নয়নমূলক কাজ দেখেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন কবীরকে নেওয়া নিয়ে দলের অন্দরমহলে টানাপোড়েন রয়েছে। অনেক আগেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু দলের একটা গোষ্ঠী তার বিরোধিতা করেছিল। সেকারনে জেলা নেতৃত্ব তাঁর হাতে ঝান্ডা তুলে দিতে পারেনি। কিন্তু সম্প্রতি জেলার শাসকদলের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় তাঁর তৃণমূলে যোগ দেওয়ার পথ সুগম হয়েছে বলে অনেকে মনে করছেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories