Friday, March 6, 2026
32.6 C
Kolkata

গোমাংস পাচারের সুপারিশ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর! দ্বিচারিতার কী সত্যিই কোনো সীমা নেই

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি নথি নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নাম ও সই থাকা একটি চিঠির ছবি ভাইরাল হয়েছে, যেখানে সীমান্ত দিয়ে গোমাংস পাচারে বিএসএফ-কে সুপারিশ করা হয়েছে বলে দাবি করছে বিরোধীরা। এই ঘটনাকে ঘিরে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধীদের দাবি, ভোটের সময় হিন্দুত্ববাদের উস্কানি দিয়ে মেরুকরণের রাজনীতি করতে বিজেপি সিদ্ধহস্ত। ভারতীয় জনতা পার্টির  মতো রাজনৈতিক দল, ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ গরুকে সংরক্ষণ করার দায়িত্বে থাকা বেশ কিছু স্বেচ্ছাসেবক সংস্থা জনসমক্ষে উগ্র হিন্দুত্ববাদকে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে গরুকে নিজের মাতৃসম স্থান দিয়ে থাকে। ধর্মীয় মেরুকরণ করে পর্দার আড়ালে মোটা মুনাফা অর্জনের জন্য গোমাংস পাচার! এটাই বিজেপির আসল চেহারা, দাবি বিরোধীদের। 

এখন উদ্বেগের বিষয় হল, শান্তনু ঠাকুরের মতো সামান্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কি ভাবে বিএসএফ-কে সুপারিশ করেন? তিনি কে, যে সীমান্ত পারাপারে অনুমতি দেবেন? বিজেপি কি এভাবেই সীমান্ত চালায়? এই ঘটনায় এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা শান্তনু ঠাকুরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে উত্তেজনা চরমে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories