Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বিজেপি MLA কে উত্তম মধ্যম দিল পাঞ্জাবের কৃষকরা

নিউজ ডেস্ক : মোদি সরকারের প্রণীত ৩ বিতর্কিত কৃষি আইনের সমর্থনের জন্য এবার পাঞ্জাবের এক বিজেপি এমএলএকে উত্তম-মধ্যম দিল সেখানকার কৃষকরা। তার ওপর কালি ছিটিয়ে দেয়া হয়। কালো কালি মাখানো হয় তার গাড়িটিকেও। বিজেপি এমএলএ অরুণ নারাং এই ঘটনার পিছনে পাঞ্জাবের কংগ্রেস সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।

 

আরে গত শুক্রবার যখন আবহর এর বিজেপি এমএলএ অরুণ নারাং মুক্তসার জেলার মালাউঠে একটি বিজেপি পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন ঠিক সেই সময় তাঁর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাকে প্রতিবাদী কৃষকরা জানান, তার দল বিজেপির প্রণীত কৃষি আইন কৃষকদের স্বার্থ বিরোধী এবং এটিকে প্রত্যাহার করতে হবে। তিনি বিজেপি পার্টি অফিসে পৌঁছানোর আগেই তার ওপরে হামলা চালিয়ে তার পোশাক ছিন্ন বিচ্ছিন্ন করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এমএলএ এর নিরাপত্তা বিধানে নিযুক্ত পুলিশ অফিসারদের প্রতিবাদী কৃষকদের থেকে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া এক ভিডিওতে। ঘটনায় এক সিনিয়র পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলেও জানা গেছে। কেন্দ্রের কৃষি আইন গত বছরের সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়ার পর থেকে পাঞ্জাবে বিজেপির প্রেসিডেন্ট অশ্বিনী শর্মা থেকে শুরু করে সমস্ত বিজেপি নেতাদের কমবেশি এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে বেশ কয়েকবার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories