Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বিজেপি বিধায়কের নির্দেশে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীর উপর নৃশংস হামলা

গত ১৯ জুন বন্দে ভারত এক্সপ্রেসে এক ঘৃণ্য চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দিল্লি থেকে ভোপাল যাওয়ার পথে ট্রেনটিতে এক যাত্রীকে নির্মমভাবে মারধর করা হয়। অভিযোগ, এর পিছনে রয়েছে মধ্যপ্রদেশের বাবিনার বিজেপি বিধায়ক রাজীব সিং পরিছার নির্দেশ। ঘটনাটি ঘটে ই-২ কোচে, যেখানে বিধায়ক তাঁর স্ত্রী কমলি ও ছেলে শ্রেয়াংশের সঙ্গে ছিলেন। তাঁর পরিবারের জন্য ৫০ ও ৫১ নম্বর আসন বরাদ্দ ছিল, আর তিনি নিজে বসেছিলেন ৮ নম্বরে। কিন্তু ৪৯ নম্বর আসনে বসা যাত্রী রাজ প্রকাশকে বিধায়ক আসন বদলাতে বলেন। ৪৯ নম্বর সিটে বসে থাকা প্রকাশবাবু চিকিৎসার কারণে তা অস্বীকার করলে উত্তেজনা বাড়ে।

ঝাঁসি স্টেশনে ট্রেন থামতেই ১৫-২০ জন অজ্ঞাত লোক কোচে উঠে প্রকাশের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধর এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রকাশের নাক-কান-মুখ দিয়ে রক্ত পড়ছিল। লজ্জার বিষয়, রেল পুলিশ তাকে বাঁচানোর বদলে হামলাকারীদের পক্ষ নেয়। রানি কমলাপতি স্টেশনে নেমে প্রকাশ সাংবাদিকদের জানান, তিনি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন। কংগ্রেস মুখপাত্র মুকেশ নায়ক এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে নিন্দা করেছেন। এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ এখনও কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories