Wednesday, October 21, 2026
27 C
Kolkata

প্যালেস্টাইনের জন্য ত্রাণ সংগ্রহ করায় উত্তর প্রদেশের বিজনোরের জামা মসজিদের ইমাম মাওলানা জাকিরের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

উত্তর প্রদেশের বিজনোর জেলার শেরকোট শহরে জামা মসজিদের ইমাম মাওলানা জাকির বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ, তিনি গাজার চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনি পরিবারদের সাহায্যের জন্য টাকা তুলছিলেন। কিছু স্থানীদের করা একটি অভিযোগে বলা হয়েছে, যারা দান দিতে রাজি হননি, তাদের বিরুদ্ধে ফতোয়া জারির হুমকি দেওয়া হয়েছে। মাওলানা জাকির এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি পুলিশের কাছে বিস্তারিত কিছু বলতে পারেননি।

এই ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তারা মনে করছেন, এটা তাদের প্রতি বৈষম্যের একটা উদাহরণ। অনেকে বলছেন, হিন্দু সংগঠনগুলো যখন দান সংগ্রহ করে, তখন তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না। গাজার নির্যাতিত মানুষদের জন্য সাহায্যের আবেদন কেন অপরাধ হিসেবে দেখা হচ্ছে, এই প্রশ্নও তুলেছেন তারা। এলাকার অনেক মানুষ নিজেদের সামান্য আয় থেকে গাজার জন্য সাহায্য পাঠাচ্ছিলেন। কিন্তু এই মামলার পর তারা এখন আইনি ঝামেলার ভয়ে চিন্তিত। কেউ কেউ অভিযোগ করেছেন, ডানপন্থী গোষ্ঠীর চাপে এই মামলা করা হয়েছে। এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories