Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রাস্তায় নেমে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের

সুরজিৎ দাশ, এনবিটিভি ডেস্ক:রাস্তা অবরোধ করে পুলিশকে হুঁশিয়ারি দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন নদীয়ার রানাঘাটে টায়ার জ্বালিয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সমর্থকরা। আন্দোলনে বিধায়ক জগন্নাথ সরকার পুলিশকে হুশিয়ার করে বলেন,”ওয়ার্নিং দিচ্ছি শুধরে না গেলে এর খেসারত পুলিশকে দিতে হবে”।

গতকাল রাজ্যের 108 টি পুরসভার পৌরনির্বাচন এর পাশাপাশি নদীয়ার দশটি পৌরসভার পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজেপির অভিযোগ, এই পৌর নির্বাচনে নদীয়া জেলার প্রত্যেকটি পৌরসভার ওয়ার্ড গুলিতে পুলিশকে ব্যবহার করে ব্যাপকহারে ছাপ্পা ভোট করেছে তৃণমূল। একাধিক ওয়ার্ড গুলিতে বিজেপির এজেন্ট দের মারধর করা হয়েছে, বিজেপির মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। আরও বলেন, পুলিশ দল দাসে পরিণত হয়েছে, পুলিশকে হাতিয়ার করে ছাপ্পা ভোট করেছে তৃণমূল। মূলত এই দাবিতে সোমবার 12 ঘণ্টা বন্ধের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই নদীয়া জেলায় বিজেপির ডাকা বন্ধ সেই ভাবে পালন করতে দেখা যায়নি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে, আর পাঁচটা দিনের মতোই খোলা ছিল বিভিন্ন দোকানপাট বাজার সহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলি পাশাপাশি যান চলাচল স্বাভাবিক ছিল।

তাই বিজেপির ডাকা বন্ধ সফল করতে এবং তৃণমূলের ছাপ্পা ভোটের প্রতিবাদে রানাঘাট 34 নম্বর জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থক। এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর পশ্চিম এর বিজেপির বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories