Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বিজেপি ও তালিবান – এক দুজে কে লিয়ে?

তালিবানি শাসককে কি খানিক ভয় পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? নাকি বিজেপির ইস্তাহারের বিরোধিতা করছে খোদ কেন্দ্র সরকার নিজেই? আজ থেকে প্রায় চার বছর আগে সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানে তালিবান সরকারের তীব্র বিরোধিতা করে যোগী আদিত্যনাথ। ভারতে বসবাসকারী মুসলমানদের উদ্দেশ্য করে তাকে টিটকিরি করতে শোনা যায়, “আপনারা (ভারতীয় মুসলমানরা) তালিবানের স্বৈরাচারকে সমর্থন করছেন। এদের সকলকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে।” যোগীর এমন মন্তব্য অত্যন্ত অবমাননাকর, এবং ভারতীয় মুসলমানদের দেশপ্রেমের উপর অযাচিত প্রশ্ন তোলা বলে মনে করেছিল ধর্মনিরপেক্ষ সুশীল সমাজ, দল এবং বিরোধীরা। ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান সরকার। ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত সফরে পাড়ি দেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমিরখান মুক্কাকী। বিশ্বের দেশগুলির মধ্যে একমাত্র রাশিয়া তালিবানকে সরাসরি স্বীকৃতি দিয়েছে এবং সেক্ষেত্রে মস্কোর দূতাবাসে পুরনো সরকারের পতাকা নামিয়ে তালিবানের পতাকা উত্তোলন করা হয়েছে। এবার আফগানিস্তানে তালিবানের শাসনকে স্বীকৃতি দিল ভারত। তালিবান ক্ষমতায় আসার ৪ বছর অতিক্রান্ত হওয়ার মাথায়, ফের তালিবান সরকারের দূতাবাস খুলবে ভারতে। কেন্দ্রের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলছে বিরোধীরা যে, এখন কেন চুপ রয়েছেন উত্তরপ্রদেশের সনাতন ধর্মের রক্ষক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? তালিবান সরকারের প্রতি ভারত সরকারের এমন পদক্ষেপ দেখে অনেকেই কটাক্ষ করছেন, কে প্রকৃত তালিবানপন্থী তা ভারতের বিদেশ নীতি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories