Saturday, September 5, 2026
30 C
Kolkata

জেল থেকে ছাড়া পাওয়ার পর বিজেপি কর্মীর সংবর্ধনা ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

উত্তরপ্রদেশে এক বিতর্কিত ঘটনায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা দেখা দিয়েছে। দলিত এক সরকারি আধিকারিককে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী মুন্না বাহাদুর সিং এলাহাবাদ হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বেরোতেই তাকে ঘিরে ধরেন সমর্থকরা। মৌ জেলার জেল থেকে মুক্তি পাওয়ার পর পরিবার ও দলীয় কর্মীদের পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।

১৩ ডিসেম্বর জেল থেকে বেরোনোর পর মুন্না বাহাদুর সিংকে মৌ থেকে বালিয়া নিয়ে যাওয়া হয়। সেই দৃশ্যের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, দলিত আধিকারিকের উপর হামলার মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন এমন উদ্‌যাপন করা হল।

এই ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৩ অগস্ট। বালিয়া জেলায় উত্তরপ্রদেশ বিদ্যুৎ নিগমের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার লালজি সিংয়ের দপ্তরে হঠাৎ ঢুকে পড়ে একদল লোক। অভিযোগ, মুন্না বাহাদুর সিংয়ের নেতৃত্বে ১৫-২০ জন ওই অফিসে গিয়ে লালজি সিংকে মারধর করেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তাকে জুতো দিয়ে মারা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে।

লালজি সিং সংবাদমাধ্যমকে জানান, কোনও অভিযোগ জানানোর আগেই তাকে আক্রমণ করা হয়। সহকর্মীরা না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে জানান তিনি। অন্যদিকে মুন্না বাহাদুর সিং দাবি করেছেন, দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার কথা বলতে গিয়েছিলেন তারা। তার বক্তব্য, ইঞ্জিনিয়ার তাদের অপমান করেন এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার পর পুলিশ এসসি-এসটি আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করে এবং মুন্না বাহাদুর সিংকে গ্রেপ্তার করা হয়। জামিন পাওয়ার পর বিজেপির একাংশ নেতার সমর্থনও সামনে আসে। তবে এই সংবর্ধনা ঘিরে সমাজমাধ্যমে ক্ষোভ ছড়িয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories