Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভোটার তালিকা সংশোধনে কড়া পদক্ষেপ, লক্ষ লক্ষ ভোটারকে নোটিস পাঠাচ্ছে কমিশন

রাজ্যে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় বড়সড় উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকেই বিপুল সংখ্যক ভোটারের কাছে শুনানির নোটিস পাঠানো শুরু হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রায় ৩০ লক্ষের বেশি ভোটারের নাম নিয়ে সমস্যা ধরা পড়েছে, যাদের তথ্যের সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার কোনও মিল পাওয়া যায়নি। এই তালিকাভুক্ত ভোটারদের প্রত্যেককে লিখিত ভাবে জানানো হবে কবে ও কোথায় তাদের হাজিরা দিতে হবে। নোটিস পাওয়ার পর সাত দিনের সময় দেওয়া হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজেদের পরিচয় ও ঠিকানা সংক্রান্ত তথ্য প্রমাণ করার সুযোগ পাবেন তারা।

এছাড়াও আরও প্রায় এক কোটি ৩৬ লক্ষ ভোটারকে নিয়ে কমিশনের কাছে প্রশ্ন উঠেছে। যদিও তাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, তবে গণনার সময় দেওয়া তথ্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় কমিশন। এই ভোটারদের ক্ষেত্রে প্রাথমিকভাবে বুথ স্তরের আধিকারিকরা ঘরে ঘরে যাচাই করবেন। সেই যাচাইয়ের পরও যদি সন্দেহ থেকে যায়, তখনই কেবল তাদের শুনানির জন্য ডাকা হবে।

কমিশন জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একাধিক স্থানে এই শুনানির ব্যবস্থা রাখা হবে, যাতে ভোটারদের অসুবিধা না হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। শুনানির সময় পরিচয় প্রমাণের জন্য মোট ১৩ ধরনের নথিকে স্বীকৃতি দিয়েছে কমিশন। পরিস্থিতি অনুযায়ী একাধিক কাগজ দেখাতে হতে পারে সংশ্লিষ্ট ভোটারকে।

নির্ধারিত দিনে কেউ হাজির হতে না পারলে কী হবে, তা নিয়েও আলোচনা চলছে। কমিশন সূত্রে জানা গেছে, যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। পাশাপাশি ৮৫ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি করার প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories