Saturday, September 5, 2026
28 C
Kolkata

আনুমানিক এক কোটি টাকা মূল্যের ব্ল্যাক ভালচার পাখি উদ্ধার! ঘটনায় গ্রেফতার দুই যুবক

সুরজিৎ দাশ, নদীয়া:বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ব্ল্যাক ভালচার পাখি উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার দুই যুবক।

সূত্রের খবর,নদীয়ার ভীমপুর থানার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মলুয়াপাড়া। এই এলাকার অধিকাংশ জায়গায় এখনও কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ওই এলাকার এবং বাংলাদেশের সীমান্ত ঘেষা কিছু মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ চোরাচালান করে থাকে। এমনই খবর ছিল দীর্ঘদিন ধরে ভীমপুর থানার কাছে। গতকাল রাতে আনুমানিক এক টার সময় গোপন সূত্রের খবর পেয়ে ভীমপুর থানার আধিকারিকেরা মলুয়া পাড়ার সীমান্ত ঘেষা মাঠে অভিযান চালায়। অভিযান চালানোর সময় ছটি পাখি রাখার কাঠের বাক্স উদ্ধার হয়।

জানা যায় ওই পাখির বাক্স গুলি মাথায় করে বাংলাদেশ থেকে বয়ে নিয়ে আসছিল মলুয়া পাড়ার উদ্দেশ্যে। পুলিশকে দেখে পাখির খাঁচা গুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়।। পাখিগুলো উদ্ধারের পর দেখা যায় সবগুলোই হলো মহামূল্যবান ব্লাক ভালচার। উদ্ধারকৃত পাখিগুলোর বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এই পাখি কান্ডে গ্রেফতারকৃত আসামিদের নাম হলো আশীষ সিদ্ধা (২৩),অসিত সিদ্ধা (২১)। অভিযুক্তদের আজ নদীয়া কৃষ্ণনগর জেলা দায়রা জর্জ আদালতে তোলা হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories