Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

অসুস্থ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

হাসপাতালে ভর্তি করা হল বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি এই বর্ষীয়ান অভিনেতা। অভিনেতার সহকারী জানালেন, আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

গত দু’দিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষানিরীক্ষার পরে তাঁর ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বুধবার সকালে সে তথ্য প্রকাশ্যে আসে।

অভিনেতার সহকারী এক জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘গত দু’দিন ধরেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি স্থিতিশীল, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।’’

গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে অভিনেতা ঋষি কপূর এবং ইরফান খানের মৃত্যুর পরেই আচমকাই নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে চার দিকে। নেটমাধ্যম জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন অনুরাগীরা। সেই সময়ে নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন। জানান, তাঁর বাবা সম্পূর্ণ সুস্থ। নিজের বাগান বাড়িতে স্ত্রী রত্না পাঠক শাহ এবং নাট্যদলের কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অসংখ্য ভক্ত।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories